বাংলাদেশের খবর

আপডেট : ৩০ November ২০২১

টাঙ্গাইল-৭ আসনে উপ-নির্বাচন ১৬ জানুয়ারি


আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২২। প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন ইন্তেকাল করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১