আপডেট : ২৪ November ২০২১
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে এইচপি আশা’র নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলাপাড়া পৌরসভার হল রুমে এ নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়। স্যানিটেশন উদ্যোক্তা মোঃ মনির আহমেদ’র সভাপতিত্বে মিটিং পরিচালনা করেন ট্রেনিং অফিসার এইচপি আশা বরগুনা ও কলাপাড়া মো. শরিফুল ইসলাম খান। মিটিং ব্যবস্থাপনায় ছিলেন মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার এইচপি আশা'র মোঃ জান্নাতুল নাঈম। মিটিং এ ওয়াস এ্যাসোসিয়েশন গঠন গুনগতমানের পন্য তৈরি, ওয়াস এ্যাসোসিয়েশন কমিটি গঠন, এ্যাসোসিয়েশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ আহমেদ, আশা’র শাখা ব্যবস্থাপক মোঃ ফারুখ হোসেন, ওয়াস উদ্যোক্তা সানু শিকদার, ইসরাত জাহান পাপড়ী, বিউটি বেগম, জাহিদ হাসান, সুমন শিকদার, তানিয়া আক্তার, রহিমা বেগম। এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১