আপডেট : ২৩ November ২০২১
দেশীয় কম্পানি গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের ‘বঙ্গভ্যাক্স’ ক্লিনিক্যাল ট্রায়ালের নীতিগত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের এই অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক রুহুল আমিন আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের দাবি, প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর। বঙ্গভ্যাক্স টিকার অ্যানিমেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বিএমআরসিতে ট্রায়ালের প্রতিবেদনও জমা দিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১