বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২১

‘দুর্গত মানুষ উদ্ধারে তৈরি হচ্ছে উদ্ধারকারী নৌকা’


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি বলেছেন, দুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে নিয়ে আসা, তাদের মাঝে ত্রাণ বিতরণ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য মাল্টিপারপাস এক্সের্সিসেবল উদ্ধারকারী নৌকা তৈরি করেছি। যা প্রকৃতিক দুর্যোগ হতে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এসব সাইক্লোন সেন্টারে স্বাভাবিক সময়ে স্কুলের কার্যক্রম চলবে, দুর্যোগের সময় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যাবহার করা যাবে। আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪২৩ টি সাইক্লোন সেন্টার নির্মান করেছি যার কাজ এখন প্রায় শেষের দিকে।

এর আগে, তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. মোহসীন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১