বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২১

পৌর মেয়র ও নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা


আসন্ন গলাচিপা পৌর নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী এবং বর্তমান আহসানুল হক তুহিন খলিফা নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষনা করেছেন।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় গলাচিপা উপজেলা আ.লীগ অফিস কার্যালয়ে আসন্ন পৌর নির্বাচনে গলাচিপা পৌরসভার অসমাপ্ত কাজ এবং নুতন ভাবে মাস্টার প্লান নিয়ে আধুনিক ভাবে গড়ে তোলার লক্ষে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সভাপতি অধাপক সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা গোলাম মস্তফা টিটু, সহ সভাপতি হাজী মজিবুর রহমান , যুগ্ম সাধারন সম্পাদক সরদার শাহআলম, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ, দপ্তর সম্পাদক সমির দেবনাথ সহ নেত্রীবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।

পৌর মেয়র প্রার্থী নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি সরবরাহ , পানি নিষ্কাশন রাস্তা ঘাট কালভাট ক্রীড়াসহ ১৩ টি বিষয়ে এবং পৌর নাগরিক সুবিধার জন্য শেখ হাসিনার সরকারের এবং বঙ্গবন্ধু নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন সমুহ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা সম্মেলনে অংশ নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১