আপডেট : ২২ November ২০২১
ঢাকার কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে আবরার নামে ৯ মাস বয়সী একটি শিশু মারা গেছে। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আলী আজগর হাসপাতালে শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় আবরারের নানা বাড়িতে। আবরারের দাদা আয়নাল আহমেদ এর দাবী এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আবরারের মামা রবিন ঘটনা সম্পর্কে জানায়, আবরারের বাবা কাতার প্রবাসী। গত তিনমাস ধরে আবরারের মা সুপ্তি বেগম দক্ষিণ কেরানীগঞ্জের তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত রোববার বিকাল ৫টার দিকে আবরারকে নিয়ে তার ছোট খালা বাড়ির ছাদে যায়। এসময় আবরারের মা ঘরে ছিলেন। আাবরারকে ছাদের বাউন্ডারি দেয়ালে বসালে সে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আবরারকে পুরান ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে আবরার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবরারের দাদা আয়নাল আহমেদ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জানান, আমার ছেলে পারভেজের সাথে সুপ্তির বিয়ে হয় বছর দুয়েক আগে। বিয়ের কিছুদিন পর থেকেই ওদের বনিবনা হচ্ছিল না। আমার ছেলে ৮ মাস আগে কাতার চলে যায়। পরে মেয়ে ওর বাবার বাড়িতে চলে যায়। ছেলের সাথে ঝগড়ার কারণে ও আমাদের বাসায় থাকতে চাইতো না। সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে চলে গিয়েছিল। পরে বিষয়টি মিমাংসা করার জন্য এলাকার মাদবরসহ কয়েকজনকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই ওরা এমনটা করলো। আমি সুষ্ঠ বিচার চাই। আমার নাতিকে মেরে ফেলছে ওরা। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সজিব জানান,আববারের মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাবার পরে মৃত্যুর কারণ জানা যাবে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১