বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০২১

এমপি একাব্বরের রুহের মাগফিরাত কামনায় দোয়া


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জোহরের নামাজের পর এমপি একাব্বরের পোষ্টকামুরী গ্রামের বাড়ির মসজিদে এ আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, এমপি পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আ.লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পোষ্টকামুরী গ্রামবাসীসহ নানা শ্রেণিপেশার অন্তত তিন হাজার মানুষ অংশ নেয়।

এমপি একাব্বর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সালাহ্ উদ্দিন আশরাফী। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১