বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০২১

কুমিল্লায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত


কুমিল্লা নগরীর টিক্কার চর এলাকায় বালুবাহী ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী কুমিল্লার আদালতের আইনজীবী সহকারী শামছুল হক মুহুরী(৪২) নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক দুইটায় গোমতী নদী তীরবর্তী সড়কের পাথুরিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টিক্কার চর সড়ক হয়ে সামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা বালুর উপর মোটর সাইকেলের চাকা পিছলে তিনি পরে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী থানায় নেয়া হয়েছে। মোটর সাইকেলে শামছুল হক একাই ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার উপর বালু দেখে শামছুল হক তা এড়ানোর চেষ্টা করেন। এসময় তার মোটর সাইকেলের চাকা পিছলে যায়। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার উল আজিম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১