বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০২১

শ্রীমঙ্গলে নিলামে গ্রিন টি ১৫৯০ টাকা কেজি দরে বিক্রি


সিলেটের বাহুবলে উৎপাদিত গ্রিন টি শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১৪তম নিলামে ১৫৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সূত্র জানায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কস্থ খান টাওয়ারে আজ বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে অবস্থিত বৃন্দাবন টি এস্টেটে উৎপাদিত এই গ্রিন টি শ্রীমঙ্গল নিলামে ক্যাটালগভুক্ত করে শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে গতকাল বুধবার বৃন্দাবন টি এস্টেটে উৎপাদিত ৫০ কেজি গ্রিন টি শ্রীমঙ্গল নিলাম বাজারে উঠে এবং সবটুকু চা-ই বিক্রি হয়ে যায়। তিনি বলেন, এই চায়ের জন্য বিশেষ যত্ন ও সতর্কতার সাথে শুধু কুঁড়িটাই সংগ্রহ করা হয়েছে। হেলাল আহমদ আরও বলেন, এই চায়ের গুণগত মান অনেক উন্নত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১