আপডেট : ১৪ November ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে নিরঞ্জন হালদারের জালে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। বিশাল আকৃতির মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। রোববার সকালে দৌতলদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে নিরঞ্জন হালদারসহ তার সহোযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে কাতল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেছি। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান, বর্তমান পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছগুলো প্রায় প্রতিদিন ধরা পড়ছে। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে নদীতে সহজেই বংশ বিস্তার করতে পারত। স্থানীয় জেলেরা বড় বড় মাছ পেয়ে বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১