আপডেট : ১৪ November ২০২১
দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখা থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। এসময় ব্যাংকের ভেতর থেকে হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। তারা টাকা লুট করতে পারেনি। আবুল কালাম আজাদ বলেন, আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা এ শাখার টাকা লুটের পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গতকাল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে। কিন্তু তারা কিছু লুট করতে পারেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১