বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২১

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান


গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোতলা দোকান ঘর ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন ও বাজার কমিটির সাধারন সম্পাদক রাসেল দাঁড়িয়া জানান, সকাল ৮ টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেজবা সরদারের চালের আড়ত ও অনিল বিশ্বাসের লাইব্রেরী এন্ড কসমেটিকসের দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১