বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২১

মির্জাপুরে এসএসসি পরীক্ষায় বসেছে তিন হাজার শিক্ষার্থী


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আজ রোববার শুরু হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম দিনে পরীক্ষায় অংশ নিয়েছে তিন হাজার দুইশত তিনজন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১৬৭৭ ও ছাত্রী ১৫২৬ জন। উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এ উপজেলায় এসএসসি, দাখিল, ভোকেশনাল বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৭৬ জন। এরমধ্যে প্রথমদিন এসএসসি বিজ্ঞান, দাখিল ও ভোকেশনাল বিভাগের ৩২৪২ জনের মধ্য থেকে ৩২০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথমদিনে অনুপস্থিত ছিলো ৩৯ জন পরীক্ষার্থী। মোট ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১