বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২১

আত্নহত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেল ক্রয়, পরের দিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর


আত্মহত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেল কেনার একদিন পরেই সেই মোটারসাইকেল মহড়া দিতে গিয়ে মারা গেলন তিন বন্ধু। টাঙ্গাইলের ভূঞাপুরে রহুলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ১২ নভেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতুলিয়াপাড়া গ্রামের বাছেদের ছেলে মকবুল (২০) মাটিকাটা গ্রামের রশিদের ছেলে আসাদুল (১৭) একই গ্রামের ইলিয়াসের ছেলে রাকিব (১৬)। এরা তিনজনই পেশায় ভেকু চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দেড়টার দিকে তিন বন্ধু মিলে নতুন মোটরসাইকেল নিয়ে রহুলীর দিকে মহড়া দিতে যান। এ সসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সাথে ধাক্কা লাগলে সাথে সাথেই চালক মকবুল ও আসাদুল মারা যায়। পরে রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গত বৃহস্পতিবার রাতে বাবা বাছেদকে আত্মহত্যার ভয় দেখিয়ে নিহত মকবুল ভূঞাপুর থেকে দুই লাখ টাকা দিয়ে মোটরসাইকেলটি ক্রয় করে ।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তাস্তর করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১