বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২১

মাদক সেবনের দায়ে কারাদণ্ড


টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের সুধীর বাকালীর ছেলে রাজন বাকালিকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. জুবায়ের হোসেন এই আদেশ দেন।

জুবায়ের হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ওই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অপর এক অভিযানে বাড়তি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দুপুরে উপজেলার মহেড়া ইউপি’র নগর ছাওয়ালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ী সানোয়ার মিয়া ও নিহার রঞ্জন সাহাকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড জুবায়ের হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১