আপডেট : ১২ November ২০২১
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার রুহুলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।আজ শুক্রবার দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (১৭), একই গ্রামের আবদুর রশীদের ছেলে আসাদুল (১৮) ও চিতুলিয়া পাড়া গ্রামের আবদুল বাছেদের ছেলে মকবুল হোসেন (১৯)। ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাব জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু রাকিবুল, আসাদুল ও মকবুল। আজ দুপুর ২টার দিকে উপজেলার রুহুলী কবরস্থানের কাছে তাদের দ্রুতগতির মোটরসাইকেল শিমুলের বাড়ির বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের তিন আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ না পেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১