আপডেট : ১২ November ২০২১
টাঙ্গাইলের তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা পরাজিদ হয়েছেন। আর ১০টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান এতথ্যটি নিশ্চিত করেছেন। দ্বিতীয় ধাপে জেলার দেলদুয়ার, ধনবাড়ী ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮টির মধ্যে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিন হন। এজন্য এ তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি। সখীপুর দেলদুয়ার ধনবাড়ী
সখীপুরে চারটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগ ও অপর দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে যাদবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউনিয়নে ওয়াদুদ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর বহুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) ও কাকড়জান ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
দেলদুয়ারে সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুইটির একটিতে স্বতন্ত্র প্রার্থী, আর একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে ফাজিলহাটী ইউনিয়নে নৌকার প্রার্থী শওকত আলী, দেউলীতে দেওয়ান তাহমিনা হক, ডুবাইলে ইলিয়াছ মিয়া, দেলদুয়ার সদরে মাদুজ্জামান খান ও পাথরাইলে রাম প্রসাদ সরকার। আর লাউহাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহীন মোহাম্মদ খান ও এলাসিনে আওয়ামী বিদ্রোহী মানিক রতন।
ধনবাড়ীতে চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে বানিয়াজান ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম ফটিক, যদুনাথপুর ইউনিয়নে মীর ফিরোজ আহমেদ, ধোপাখালি ইউনিয়নে আকবর হোসেন। আর পাইস্কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বাবুল। এ উপজেলার মুশুদ্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু কায়সার, বীরতারা ইউনিয়নে আহমেদ আল ফরিদ ও বলিভদ্র ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার বিনাপ্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১