আপডেট : ১২ November ২০২১
মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪জন ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন নিশ্চিত করেছেন। ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ, মোহনপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজী শামসুল হক চৌধুরী বাবুল, ইসলামাবাদ ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাখাওয়াত হোসেন সরকার মুকুল ও দূর্গাপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোকারম হোসেন খান ওপেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪৩জন এবং সদস্য পদে ৪৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪৮জন প্রার্থী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১