আপডেট : ০৮ November ২০২১
অবশেষে বহুল আলোচিত পাটুরিয়া ৫নং ফেরিঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের কাজ আজ সোমবার ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের মালিক বদিউল আলম। পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। ফেরি উদ্ধারের জন্য পাঁচটি বিশেষ উদ্ধারকারী জাহাজ (উইন্স বার্জ) ঘাটে পৌঁছেছে। গত সোমবার সকাল ১০টা থেকে মুল কাজটি শুরু করেছে। কোম্পানির ৫টি বার্জ জাহাজ দিয়ে উইন্সের (চেন কপ্পা) সাহায্যে ফেরিটি তোলার কাজ করছে। সকাল ১০টার পর থেকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ফেরিটির প্রায় ৭০ শতাংশ তোলা হয়েছে। জেনুইন কোম্পানির ডুবুরি দলের প্রধান মো.আব্দুর রহমান জানান, আজকের (৮ নভেম্বর) এর মধ্যেই কাত হয়ে ডুবে যাওয়া ফেরিটি তুলে সোজা করা হবে। এরপর ফেরির মধ্যে থাকা পানি সেচে খালি করে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। পরে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ফেরিটি বুঝিয়ে দিবেন। জেনুইন কোম্পানির ম্যানেজার অজয় দেব নাথ জানান, আজ সকালে জেনুইনের পাঁচটি উইন্স বার্জে থাকা তিন,চার ও পাঁচ ইঞ্চি তার ফেরির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তুুত করা হয়েছে মেশিন। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এ কোম্পানির ৪০ জন কর্মী ফেরি উদ্ধার কাজে অংশ নিয়েছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হযে ডুবে যায়। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। পরে ফেরিটি তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে মৌখিক চুক্তি করে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এর সঙ্গে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১