আপডেট : ০৮ November ২০২১
সুনামগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে ইয়াকুব আলী (২৬) নামের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকা থেকে গতকাল রোববার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ইয়াকুব আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামের বাসিন্দা। তিনি এনএসআই-এর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ওসি মো. সহিদুর জানান, গত ৫ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলেন ইয়াকুব। গতকাল ৭ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভাড়া বাসার বাথরুমের কার্নিশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১