বাংলাদেশের খবর

আপডেট : ০৭ November ২০২১

মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা


মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ রোববার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় সম্মুখ সড়কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ। মাসুদ অরুন বলেন ৭ই নভেম্বরের চেতনায় ইস্পাত কঠিন’ এর মধ্যদিয়ে গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১