বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০২১

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস পালিত


গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক মাসুদ রানা, মুকসুদপুর ইউসিসি লিমিটেডের ভাইস চেয়ারম্যান মামুন ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর ইউসিসি লিমিটেডের সভাপতি ইকবাল মিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১