বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০২১

হরিরামপুরে প্রাইমারি স্কুলের খেলার সামগ্রী কেনাকাটায় অনিয়ম


জেলার হরিরামপুরের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খেলার সামগ্রী কেনাকাটায় অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে হরিরামপুর উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী কেনাকাটার জন্য মোট ১০ লক্ষ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে যাত্রাপুর, কোকরহাটি, গঙ্গারামপুর ও মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বরাদ্দকৃত টাকা দিয়ে নিম্নমানের খেলার সামগ্রী দোলনা, স্লীপার ও ঢেকি(সী-স) ক্রয় করেন। বাকি টাকা বিদ্যালয়গুলোর সভাপতি, দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ারের যোগশাজসে প্রধান শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের খেলনা সামগ্রীর অধিকাংশ টাকাই নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিজেরোই আত্মসাৎ করে নেন।

সরেজমিনে বিদ্যালয়গুলোতে দেখা যায়, বিদ্যালয়গুলোর খেলার সামগ্রী নির্মাণে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের দেয়া সিডিউল না মেনে নিজেদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে খেলার সামগ্রী বানিয়েছে। খেলনাগুলো নিম্নমানের হওয়ায় অল্পদিনেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানিকনগর সরকারি বিদ্যালয়ের দোলনার বসার স্থান ছিড়ে অকেজো আছে।

মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিয়া আফরোজ বলেন, অফিসের সিডিউল অনুযায়ী কাজ করেছি। খেলনা সামগ্রী ক্রয়ে কোন অনিয়ম হয়নি। অপরদিকে, গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, আমার স্কুলের খেলনা সামগ্রী ক্রয়কৃত বরা্েদ্দর এক লক্ষ ৫০ হাজার টাকা দিয়েই খেলনা সামগ্রী ক্রয় করা হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আলী সিদ্দিকী বলেন, কাজ করতে গেলে একটু ভ‍ুল ত্রুটি হয়। শতভাগ কাজ করা সম্ভব হয়না। এটা তো ছোট কাজ। আমরা অনেক বড় বড় কাজও করি। সেসব কাজেও ভুল ত্রুটি হয়। তাই সবাইকে ম্যানেজ করেই চলতে হয়।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১