আপডেট : ০৪ November ২০২১
“মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, মানুষের বিপদের সময় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকল দুর্যোগে সরকারের প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।সরকারের এ প্রতিষ্ঠানের সদস্যগণ দিবারাত্রী ২৪ঘন্টাই প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ায় তারা। আর তাদের সহযোগীতার কারনেই প্রলয়ংকারী দুর্যোগ বা অগ্নিকান্ড থেকে মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়তা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণী মহড়া প্রদর্শন করেন। এবছর ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৩দিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ পলিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১