আপডেট : ০৪ November ২০২১
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত চলবে ভিন্ন ভিন্ন কার্যক্রম। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শওকত হোসেন, বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজাদ রহমান, কমফিট নীট ও কম্পোজিট মিলের এডমিন অফিসার আশরাফুল কামাল প্রমুখ। এরআগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায় ফায়ার সার্ভিস। অস্থায়ী প্যারেড মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে যোগ দেয় অতিথিরা। আলোচনা শেষে বিভিন্ন দুর্যোগে ও দুর্ঘটনার কাজে ব্যবহৃত সরঞ্জামাদির সম্পর্কে অতিথিদের ধারণা দেয়া হয়। সবশেষে যান্ত্রিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, উপজেলা চত্বর পৌরসদর, পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে ফায়ার স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১