বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০২১

টাঙ্গাইলের বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুর উদ্বোধন


টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর উপর ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। প্রায় দেড় বছর আগে এ সড়কের লাঙ্গুলিয়া সেতুর উপর ব্রিজটি ভেঙে পড়ে। ফলে বাসাইল ও সখীপুর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদরের সাথে। পরবর্তীতে বেইলি ব্রিজ দিয়ে সড়কটি সচল রাখা হয়। দ্রুত এ ব্রিজটি নির্মাণের পর মানুষের কষ্ট লাঘব হয়। ৬৯.১৫৫ মিটার দীর্ঘ লাঙ্গুলিয়া সেতু নির্মাণে ব্যয় হয়  কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা।

ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো রানা বিল্ডার্স এ ব্রিজটি নির্মাণ করে।

টাঙ্গাইল- ৮(বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।

এ সময় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন,বাসাইল সখিপুরের অনেক দিনের স্বপ্ন এই সেতু হলে তাদের চলাচলের জন্য সুবিধা হবে । সেই অনুযায়ী মাননীয় সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে এই সেতুটি প্রায় ১৮ মাসের মধ্যে শেষ করা হয়ছে । মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করার কথা থাকলেও তিনি কাজের কারণে করতে পারেনি তাই তার প্রতিনিধি হয়ে উদ্ধোধন ঘোষণা করছি ।  

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওলিউর রহমান, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারি কমিশনার ভূমি নাহিয়ান নূরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অন্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১