বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০২১

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২২


পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে।

গতকাল বুধবার (৩ নভেম্বর) আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় এ ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেন, বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।

সংবাদ সংস্থা ডন জানায়, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এর পর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১