আপডেট : ০১ November ২০২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১ নভেম্বর) বেলা ১২ টায় 'গ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে দেশের ২০ টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'গ' ইউনিটে জন্য ২ হাজার ১১২ জন ভর্তি পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩ টি আসন রয়েছে। যার বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট সাত হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন শিক্ষার্থী। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে ‘গ’ ইউনিটের আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আহ্বায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, এখনো পর্যন্ত আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি সফল ভাবে এই পরীক্ষা শেষ করতে পারবো। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া গুচ্ছভিত্তিক ‘ক’ ইউনিট এবং ২৪ অক্টোবর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১