বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২১

ভারতে বাস খাদে পড়ে নিহত ১৩


ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

আজ রোববার (৩১ অক্টোবর) সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৩০০ মিটার নিচে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি নামে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১