বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০২১

ফেরি দুর্ঘটনা: চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু


মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান চতুর্থ দিনের মতো শুরু হয়েছে।

আজ শনিবার ( ৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট বারোটি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরও দুটি যানবাহন উদ্ধারে আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১