আপডেট : ২৯ October ২০২১
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উদীচী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মণ্ডল, দলীয় পতাকা উত্তোলন করেন জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম। পরে উদীচী কার্যালয় হতে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনির্বাণ স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে রঘুনাথপুর শাখার আয়োজনে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উদীচী রঘুনাথপুর শাখার সাধারণ সম্পাদক সিপ্রা বালার সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য মাহাবুবুল আলম শিপন, কোটালীপাডায় শাখার সভাপতি অশোক কর্মকার, টুঙ্গিপাড়া শাখার সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী, কোটালীপাড়া, ঘুনাথপুর ও টুঙ্গিপাড়ার শাখা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১