বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২১

আফগানদের সহায়তায় ১৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র


মানবিক সংকটে থাকা আফগানদের সহায়তায় ১৪ কোটি ৪০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্থনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

সহযোগিতার এ অর্থ সরাসরি আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার এ অর্থ পাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ অর্থ দেয়া হবে।

ব্লিনকেন বলেন, বরাদ্দকৃত এ অর্থ ১ কোটি ৮০ লাখ আফগানের সহযোগিতায় কাজে লাগানো হবে। এ আফগানরা চরম সংকটের মধ্যে দিন পার করছেন। প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসেবে থাকা আফগানদেরও এ অর্থ থেকে সহায়তা দেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১