আপডেট : ২৮ October ২০২১
আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১