বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০২১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আজ


এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

আজ বুধবার ২৭ অক্টোবর দুপুর দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সার্বিক বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এতে উপস্থিত থাকবেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১