আপডেট : ২৬ October ২০২১
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জামাল উদ্দিন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে তার লাশ উদ্ধার করা হয়। পরে বিকাল ৪টায় নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত জামাল উদ্দিন রায়পুরা উপজেলার রহিমাবাদ খামার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি হাসনাবাদ পাওয়ার লুম ট্রেক্সাইলে কাজ করতেন। রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারের ওই রেললাইন ধরে চলাচলের সময় একটি ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবীকে বিষয়টি জানান। তিনি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে সকাল নয়টায় ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।ট্রেনে কাটা পড়ে ওই মরদেহের বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর মাথা থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ নিয়ে আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। তারা এসে নিহত ব্যক্তির হাত ও পায়ের আঙুলের ছাপ নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে বিকালে এসে নিহতের স্বজনরা হাসপাতালে এসে মরদেহটি জামাল উদ্দিনের শনাক্ত করে। আমিরগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার গোলাম নবী জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মঙ্গলবার ভোর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন জামাল উদ্দিন। দুর্ঘটনার সময় হয়তো ওই ব্যক্তি অসাবধানতাবশত রেললাইনে অবস্থান করছিলেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী বলেন, মিলের কাজ শেষে বাড়ি যাওয়ার সময় রেললাইন পাড় হওয়ার সময় অসাবধানতাবশত এই দূর্ঘটনা ঘটেছে। নিহতের নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১