বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার বাড়তে পারে

কুমিল্লার সহিংসতার ঘটনায় নতুন মামলা


কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার দিন ১৩ অক্টোবর দুপুরে নগরীর মনোহরপুরের রাজেশ্বরী কালিমন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় মাথায় পাথরের আঘাত লাগে দিলীপ দাসের (৬২)। তিনি নগরীর গাঙচর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় তার স্ত্রী পূজা রাণী বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৫০-৬০জনকে অজ্ঞাত আসামি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

তিনি জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত করে দেখছি। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার চারজনের বাইরে আরও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

তিনি জানান, রিমান্ডে থাকা চার আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে দায় স্বীকার করেছে ইকবাল। তবে কারা ইন্ধনদাতা তা স্বীকার করছে না সে। বাকি আসামিদের কেউ দায় স্বীকার করেনি। আমরা তদন্ত করে দেখছি। ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে বেরিয়ে আসলে এ মামলায় আরও একাধিক ব্যক্তি গ্রেপ্তার হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১