বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

করোনায় আরো ৬ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮৩৪ জনের প্রাণ কেড়ে নিল।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৬ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও পাঁচ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৯ হাজার ৬৭ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন চার লাখ ২০ হাজার ৮৪০ জন।

এর আগের দিন (২৫ অক্টোবর) বিশ্বজুড়ে চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হন তিন লাখ ২০ হাজার ৯৮ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৭০ হাজার ১৫২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৭৮ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১