বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

শ্রীমঙ্গলে নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে মতবিনিময় সভা


শ্রীমঙ্গলে নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে সরকারি সেবাদানকারিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় অপরাজিতা প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত।

অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, অপরাজিতা প্রকল্পের সিলেট ক্লাস্টারের জেণ্ডার এণ্ড ট্রেনিং অফিসার পরিমল চন্দ্র দেব, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহাদত আহমদ বাবুল প্রমুখ।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের মহিলা জনপ্রতিনিধি, অপরাজিতা সদস্যা, আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীসহ প্রায় ৩০ জন্য নারী অংশগ্রহন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১