বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

আখাউড়ায় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার এলাকায় আসলে হঠাৎ করে ওই বৃদ্ধ রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১