বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

আখাউড়ায় তরুণের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের বড় লৌহঘর এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে বরকত উল্লাহ সুজন (২০) নামে এক তরুণেরর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুজন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সে ওই গ্রামের ইমাম হোসেনের ছেলে।

সুজনের বড় ভাই মো. আশরাফুল জানান, তাদের বাবা মা চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। রাতে বাড়ির একটি কক্ষে সে একা ঘুমায়। সকালে সে ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। এক পর্যায়ে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। সে পেশায় অটোরিকশা চালক ছিল।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১