বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০২১

৫০ বস্তা সার জব্দ


এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভর্তুকির ইউরিয়া সার অন্য উপজেলায় পাচারকালে জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার জব্দ করা সার নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের ছেলে ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক। আরিফুল ইসলাম প্রিন্স বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১