বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০২১

ভালুকায় নিরাপদ সড়ক দিবস পালিত


ভরডোবা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে শুক্রবার সকালে ময়মনসিংহের ভালুকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিসবটি উপলক্ষে হাইওয়ে পুলিশ,গাড়ির মালিক,চালক ও শ্রমিকদের নিয়ে এক র‌্যালী বের হয়ে ভালুকা বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

ভরডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমানের সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,ভালুকা উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক,সার্জেন্ট আমিরুল ইসলাম ও ভালুকা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমান নন্দী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১