আপডেট : ২০ October ২০২১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জ জেলা আইনজীবী বার সমিতির নব নির্বাচিত কমিটির নেতারা। বুধবার (২০ অক্টোবর) বিকালে জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আইনজীবীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় সিনিয়র আইনজীবী এড্যাভোকেট মুন্সি আতিয়ার রহমান, অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, অ্যাডভোকেট আওলাদ আলী মোল্লা, অ্যাডভোকেট ফকির নুরুল ইসলাম, অ্যাডভোকেট মিয়া আসাদুজ্জামান, অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট শামসুন্নাহার, এড্যাভোকেট মইনুল ইসলাম সুমনসহ প্রমূখ আইনজীবী উপস্থিত ছিলেন। গত ৯ অক্টোবর সুনীল কুমার দাস-এম জুলকদর রহমান প্যানেল রবিউল আলম-মহব্বত আলী সরদার প্যানেলকে পরাজিত করেন নির্বাচিত হন। এম জুলকদর রহমান চতুর্থবারের মতো গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১