আপডেট : ১৮ October ২০২১
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমণে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩৯ জন। এদিনও শনাক্তের হার ২ এর নিচে। এ নিয়ে টানা তিন দিন শনাক্তের হার ২ এর নিচে রইল। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন, যা গতকাল রোববার ছিল ৩১৪ জন। আলোচ্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। গতকাল রোববার ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রসঙ্গত, গত শনিবার চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে দুই শতাংশের নিচে। সেই ধারা অব্যাহত থাকে গতকালও (১৭ অক্টোবর)। সেই সঙ্গে গতকাল তৃতীয় দিনের মতো দেশে করোনায় রোগী শনাক্তের হার দুই শতাংশের নিচে রয়েছে, যদিও রোববারের তুলনায় কিছুটা বেড়েছে শনাক্তের হার। অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ৮০ শতাংশ, গতকাল রোববার ছিল এক দশমিক ৭৪ শতাংশ, আর তার আগের দিন শনিবার ছিল এক দশমিক ৮৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৭৭৮ জন। করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন, তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়ে উঠলেন। আলোচ্য সময়ে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ১৬টি, আর পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮১২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ১৩ হাজার ৭৩৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৬৩৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ৯৬টি। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ চার জন আর নারী ছয় জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৯৩ জন, নারী ৯ হাজার ৯৮৫ জন। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জন। বাকিদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছেন দুই জন করে। ২১ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০ বছর আর ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন একজন করে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা আর খুলনা বিভাগের আছেন তিন জন করে, চট্টগ্রাম বিভাগের দুই জন আর রাজশাহী ও সিলেট বিভাগের আছেন একজন করে। মারা যাওয়া ১০ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১