বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২১

প্রতিবন্ধি নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার


বুদ্ধি প্রতিবন্ধী (১১) নাতনীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধর্ষক দাদা সিদ্দিক সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের। গ্রেপ্তারকৃত সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুল গনি সরদারের পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধী পালিত নাতনীকে একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে ভুক্তভোগীর খালা বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী সিদ্দিক সরদার গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১