বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২১

ভূঞাপুরে তাল গাছের চারা বিতরণ


শেখ রাসেল দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ১০০ তাল গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই তাল গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে তাল গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিফনূর মিনি, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।#


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১