বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০২১

গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ২


অভিনব কায়দায় কক্সবাজার থেকে মাইক্রোবাসের এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারের ভিতরে করে আনা ১ লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-১। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।

আজ রোববার দুপুরে র‍্যাব-১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন নদ্দা ব্রিজের দক্ষিণ পাশে সাঈদ কার ডেকোরেশন এর সামনে অভিযান চালিয়ে মাইক্রোবাসের এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারের ভিতর থেকে অভিনব কায়দায় আনা এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব ১ এর একটি আভিজানিক দল। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এসময় তিনি বলেন, বিপুল পরিমাণ এই মাদকের চালানের মুল হোতাকে ধরতে র‍্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১