বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০২১

মাদক সেবনের দায়ে কারাগারে যুবক


টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে মাদকাসক্ত এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

রোববার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক সেবনের অপরাধে ওই গ্রামের রফিকুল ইসলাম সুরুজের ছেলে স্বপন মিয়াকে (২৮) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১