আপডেট : ১৭ October ২০২১
মেহেরপুর সড়ক দুর্ঘটনায় দোলায়ার হোসেন নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আমঝুপী ইমপ্যাক্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামে। প্রত্যক্ষদশীরা জানান, চুয়াডাঙ্গা হতে একটি আলমসাধু যানে ৫/৬ জন যাত্রী মেহেরপুরের দিকে আসছিল, ঘটনাস্থলে পৌঁছানো মাত্র দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় চালক সহ সকলে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে দেলোয়ারের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১