আপডেট : ১৬ October ২০২১
ফতুল্লায় সুজন ফকির (৪২) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ি থেকে ডেকে নিয়ে শনিবার সকাল ৯টার দিকে মুসলিমনগর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুজন ফকির নাটোর জেলার ভুলুদাসপুর থানার রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর এলাকায় শাহ আলমের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, সকালে ফোন করে তার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। এরপর তিনি খবর পান তার স্বামীর মরদেহ পড়ে আছে। ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিকল্পিতভাবে সুজন ফকিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১